কানাডার টরন্টোতে মার্কিন কনস্যুলেটে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টরন্টো পুলিশ।
টরন্টো পুলিশ এক্সে জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টরন্টোতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
পুলিশ আরেকটি পোস্টে জানায়, সম্ভাব্য কোনো সন্দেহভাজনের বিষয়ে তাদের কাছে এখনো তথ্য নেই এবং তারা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কেও কোনো বিস্তারিত জানানো হয়নি।
এর আগে, রোববার নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। পুলিশ এখনো সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে এবং তদন্তের একটি সম্ভাব্য দিক হিসেবে ইরান যুদ্ধের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
/এমএইচআর