স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি অধ্যাপক ডা. মো. আবু জাফরের স্থলাভিষিক্ত

2026-03-10T19:56:23+00:00
2026-03-10T19:56:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম 
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। সংগৃহীত ছবি
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি  অধ্যাপক ডা. মো. আবু জাফরের স্থলাভিষিক্ত  হলেন। 

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। 

Advertisement
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 


রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রজ্ঞাপনটির অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট সকল দফতরে প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে। 

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। তাকে প্রথমে ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথম নিয়োগ দেওয়া হয়। পরে গত বছরের ২৪ ডিসেম্বর চুক্তিভিত্তিক এ নিয়াগ দেয় সরকার। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   স্বাস্থ্য অধিদফতর  নতুন মহাপরিচালক  ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: