আ. লীগের সাবেক এমপি মহিউদ্দিন আহম্মেদ মারা গেছেন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

2026-03-10T21:37:11+00:00
2026-03-10T21:37:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আ. লীগের সাবেক এমপি মহিউদ্দিন আহম্মেদ মারা গেছেন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম 
মহিউদ্দিন আহম্মেদ। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন আহম্মেদের আপন ছোট ভাই মো. জসিমউদ্দিন আহম্মেদ।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মহিউদ্দিন আহম্মেদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা ও শ্বাস কষ্ট অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এফআর


  বিষয়:   মুন্সীগঞ্জ  সিরাজদিখান  আ. লীগ  সাবেক  এমপি  মহিউদ্দিন আহম্মেদ  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: