ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা করবে যুক্তরাষ্ট্র : যুদ্ধমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আজ সবচেয়ে তীব্র হামলা করা হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর

2026-03-10T21:43:43+00:00
2026-03-10T21:44:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা করবে যুক্তরাষ্ট্র : যুদ্ধমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৯:৪৪ পিএম
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ছবি : সংগৃহীত
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আজ সবচেয়ে তীব্র হামলা করা হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা জোরদার করায় আজকের দিনটি হবে ‘সবচেয়ে তীব্র আঘাতের দিন’। তবে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।

এদিকে মার্কিন জেনারেল ড্যান কেইন তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের সময় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

সংঘাতের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, যৌথ বাহিনী তিনটি প্রধান লক্ষ্য নিয়ে কাজ করছে। এগুলো হলো— যুক্তরাষ্ট্রের স্বার্থকে হুমকির মুখে ফেলার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে আঘাত হানা ও দুর্বল করা এবং ভবিষ্যতে বহু বছর ধরে যেন ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করা।

জেনারেল কেইন জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার ভাষায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের মাইন বসানোর সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অভিযানকে তিনি ‘কঠিন ও নিরলস কাজ’ হিসেবে বর্ণনা করেন এবং পুরো অভিযানে যৌথ বাহিনীর পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন।

/এমএইচআর 



  বিষয়:   প্রতিরক্ষামন্ত্রী  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: