নতুন লিগে দল পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথমবার মাঠে গড়াতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে (ইইউটি-২০) দল পেলেন সাকিব আল হাসান।বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম

2026-03-10T22:15:11+00:00
2026-03-10T22:16:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নতুন লিগে দল পেলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১০:১৬ পিএম
সাকিব আল হাসান। সংগৃহীত ছবি
প্রথমবার মাঠে গড়াতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে (ইইউটি-২০) দল পেলেন সাকিব আল হাসান। 

বেলজিয়ামের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট আগামী ২৪ মার্চ ব্রাসেলসে। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রয়‍্যাল ব্রাসেলস।

সাকিব ছাড়াও এই লিগে দেখা যাবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের মতো তারকারা।


আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ১৪ জুন হবে এবারের আসরের ফাইনাল। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ।

আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

সময়ের আলো/এআর


  বিষয়:   লিগ  সাকিব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: