যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরাইলের ওপর হামলার তীব্রতা কয়েকগুণ বৃদ্ধি করেছে তেহরান। পূর্বের

2026-03-11T01:25:49+00:00
2026-03-11T01:25:49+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২৫ এএম 
সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরাইলের ওপর হামলার তীব্রতা কয়েকগুণ বৃদ্ধি করেছে তেহরান। পূর্বের তুলনায় আরও বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলি ভূখণ্ডে দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। 

এই ক্রমবর্ধমান উত্তেজনার মুখে যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজতে শুরু করেছে তেল আবিব।

​মঙ্গলবার (১০ মার্চ) ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে কোনো ‘অনন্তকালব্যাপী যুদ্ধ’ চালিয়ে যেতে আগ্রহী নয়। 

জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, এই সংঘাত অনির্দিষ্টকাল ধরে চলুক তা ইসরাইল চায় না। সংঘাতের সমাপ্তি টানার বিষয়ে তারা মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করবে বলেও জানান তিনি।

গিডিয়ন সার আরও উল্লেখ করেন, যুদ্ধ বন্ধ করার সঠিক সময় এসেছে বলে মনে করলে তারা আমেরিকান বন্ধুদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই খবর নিশ্চিত করেছে।


সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ইরান  আয়াতুল্লাহ  মোজতবা  খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: