ইরানকে ভবিষ্যতেও ক্ষমা করবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, ভবিষ্যতে কখনো এমন

2026-03-11T04:13:23+00:00
2026-03-11T04:13:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান
ইরানকে ভবিষ্যতেও ক্ষমা করবে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:১৩ এএম 
সংগৃহীত ছবি
ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে ‘তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না’ এবং ‘প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেবে’।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধার পর থেকে এ পর্যন্ত দুবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার গত সোমবার ৯ মার্চ। 

দুবারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। 

সোমবার অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। 

সেই ফোনকলে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্কের ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে।

প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে ‘বেআইনি হস্তক্ষেপ’ উল্লেখ করে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারও কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনো এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। 

ইরান যদি ভবিষ্যতে ফের এ ধরনের বেপরোয়া হামলা করে তা হলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান।

প্রেসিডেন্ট এরদোগানের অভিযোগের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি, তবে তার পরও এ ব্যাপারটি তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরানি  ক্ষেপণাস্ত্র  তুরস্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: