বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের প্রথম অধিবেশন হচ্ছে বৃহস্পতিবার। এদিন বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক

2026-03-11T14:05:11+00:00
2026-03-11T14:05:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৫ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের প্রথম অধিবেশন হচ্ছে বৃহস্পতিবার। এদিন বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে। 
 
সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো বলেও জানান তিনি। 
  
এসময়, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।


/ইউএমএইচ
 



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  জাতীয় সংসদ  প্রথম অধিবেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: