বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দেখতে

2026-03-11T15:34:14+00:00
2026-03-11T15:34:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম 
জাইমা রহমান। সংগৃহীত ছবি
দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি দেখতে আজ মাঠে এসেছেন। 

এর আগে, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট দল আর মাঠে নামেনি। আজই প্রথম মাঠে নেমেছে তারা। দেশের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচটি দেখতে মাঠেই হাজির হন জাইমা রহমান। 

আজ দুপুর নাগাদ তিনি গিয়ে উপস্থিত হন মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। 

এদিকে, বাংলাদেশ এই ম্যাচে টসে জিতেছে। পাকিস্তানকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।


/ইউএমএইচ



  বিষয়:   জাইমা রহমান  বাংলাদেশ-পাকিস্তান  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: