ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও

2026-03-11T15:58:15+00:00
2026-03-11T15:59:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৩:৫৯ পিএম  (ভিজিট : ৩৬৫)
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মোজতবা খামেনির আহত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, আহত হলেও মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের সময় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে দেয়া এক বার্তায় লিখেছেন, তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনেছেন এবং এ বিষয়ে খোঁজ নিতে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন— ‘আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন’।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ চলাকালে মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে প্রতিবেদনে তার আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা হোসেইনি খামেনিকে গত রোববার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।


/এমএইচআর 


  বিষয়:   মোজতবা খামেনি  আহত  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: