নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির একটি দ্বীপে অবস্থানরত একটি নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে ইরান।বুধবার (১১ মার্চ) বিকেলের এই হামলার

2026-03-11T19:32:54+00:00
2026-03-11T19:32:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩২ পিএম 
সংগৃহীত ছবি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির একটি দ্বীপে অবস্থানরত একটি নৌ-অ্যাম্বুল্যান্সে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে ইরান। 

বুধবার (১১ মার্চ) বিকেলের এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান। 

স্থানীয় বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, হরমুজ দ্বীপের জেটিতে থাকা ওই নৌ-অ্যাম্বুল্যান্সটি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

​প্রকাশিত সংবাদ ও ভিডিওচিত্রে দেখা গেছে, জেটিতে থাকা নৌযানটি দাউদাউ করে জ্বলছে। এই বিশেষ নৌ-অ্যাম্বুল্যান্সটি মূলত হরমুজ দ্বীপ থেকে জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য হরমোজগান প্রদেশের মূল শহর বন্দর আব্বাসে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হতো। 

ইরানের অন্যান্য গণমাধ্যমও একই ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করে এই হামলাকে বেসামরিক চিকিৎসা সেবার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হরমুজ  প্রণালি  নৌ  অ্যাম্বুল্যান্স  ক্ষেপণাস্ত্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: