বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে লেখা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের একটি চিঠি ঘিরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন

2026-03-11T20:05:35+00:00
2026-03-11T20:05:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:০৫ পিএম 
সংগৃহীত ছবি
পররাষ্ট্রমন্ত্রীকে লেখা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের একটি চিঠি ঘিরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ মার্চ) এ বিবৃতি দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। পরে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন। 

চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হলো, ড. মোহাম্মদ মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ। 


বিরোধীদলীয় নেতা তার সই করা চিঠিতে ড. হাসানের দক্ষতা, পেশাদারত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেন এবং দেশের পররাষ্ট্রনীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করেন। তিনি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে শুধু বিরোধীদলীয় নেতার সই রয়েছে। 

বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে। 

এদিকে, একটি পত্রিকার প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বলা হয়েছে ‘জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। সেখানে জানানো হয়, ওই চিঠির বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না’। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, এ ধরনের কোনও ফোনালাপ সংঘটিত হয়নি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিরোধীদলীয় নেতার চিঠি  পররাষ্ট্র মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: