নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ট্রাম্পের ঘরে ঢুকল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিকটবর্তী একটি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে একটি ভ্যান গাড়ি ঢুকে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি

2026-03-11T20:24:45+00:00
2026-03-11T20:24:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ট্রাম্পের ঘরে ঢুকল গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের নিকটবর্তী একটি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে একটি ভ্যান গাড়ি ঢুকে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১১ মার্চ) ভোরের আগমুহূর্তে হোয়াইট হাউসের ঠিক উত্তরে অবস্থিত লাফায়েত স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের ডাউনটাউন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

​প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৬টা ৩৭ মিনিটের দিকে কানেকটিকাট অ্যাভিনিউ এবং এইচ স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি ‘সন্দেহজনক ভ্যান’ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলে। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশনের সদস্যরা গাড়ির চালককে হেফাজতে নেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

প্রাথমিক তদন্তে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার প্রেক্ষাপটে বর্তমানে ওয়াশিংটনজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বজায় রাখা হয়েছে। 

এই ঘটনার পর হোয়াইট হাউসের চারপাশের কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়ায় সকালে অফিসগামী সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয় এবং এলাকায় তীব্র যানজট দেখা দেয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ওয়াশিংটন  হোয়াইট  হাউস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: