ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।বুধবার (১১

2026-03-11T20:52:20+00:00
2026-03-11T20:52:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম 
ওসি মোতালেব হোসেন। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। 

বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এতে তারা অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধামকির মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, শুধু বদলি নয়, অভিযুক্ত ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


মানববন্ধন শেষে ব্যবসায়ীরা ওসির শাস্তির দাবিতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেন।

এদিকে, খোকসা থানার ওসি মোতালেব হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এফআর
  বিষয়:   কুষ্টিয়া  ওসি  বিরুদ্ধে  চাঁদাবাজি  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: