জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি : হাইকমিশনার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।বুধবার

2026-03-11T20:58:39+00:00
2026-03-11T20:58:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি : হাইকমিশনার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৫৮ পিএম 
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়ার প্রসঙ্গে জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি আমাদের অর্থনৈতিক সহযোগিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে দু’দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন চালু রয়েছে। এই সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

/এমএইচআর 




  বিষয়:   জ্বালানি সহায়তা  ভারত  বাংলাদেশ  চিঠি  হাইকমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: