এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।ইরানের একটি ব্যাংকে

2026-03-11T21:52:14+00:00
2026-03-11T21:52:14+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম 
সংগৃহীত ছবি
এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। 

ইরানের একটি ব্যাংকে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার এ সিদ্ধান্ত নিলো তেহরান। 

ইব্রাহিম জোলফাগারির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘এই অঞ্চলের মানুষের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা উচিত।’


জোলফাগারি আরও বলেন, ‘শত্রুপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকে আঘাত করার সুযোগ করে দিয়েছে।’

ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, তেহরানে রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেপাহ ব্যাংক এবং আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।

সূত্র: বিবিসি

সময়ের আলো/এআর
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  ব্যাংক  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: