আইপিএল শুরুর তারিখ ঘোষণা, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়াই দিয়ে আইপিএলের শিরোপা ধরে রাখার অভিযান শুরু

2026-03-11T23:05:22+00:00
2026-03-11T23:05:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইপিএল শুরুর তারিখ ঘোষণা, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:০৫ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়াই দিয়ে আইপিএলের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

গত জুনে চিন্নাসোয়ামিতে বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানির পর, এই মাঠে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

কার্নাটাকা সরকার সম্প্রতি এই স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। বেঙ্গালুরুর পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা এখানে।

আইপিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিন্নাসোয়ামিতে অনুষ্ঠেয় ম্যাচগুলো হবে কার্নাটাকা রাজ্য সরকারের গঠিত একটি বিশেষজ্ঞ কমিটির অনুমোদন সাপেক্ষে। কমিটি আগামী শুক্রবার এই স্টেডিয়াম পরিদর্শন করে একটি সভা করবে।


প্রাথমিকভাবে এবারের আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি বুধবার প্রকাশ করা হয়েছে। আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্বিতীয় ধাপে বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে।

২০০৮ সালে আইপিএলের যাত্রার শুরুর পর থেকে ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে যখন ভারতে সাধারণ নির্বাচন অথবা কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগটির সূচি দুই ভাগে ঘোষণা করা হয়েছিল।

প্রথম ধাপের সূচিতে আসরের ১০টি দল চারটি করে ম্যাচ খেলবে। তবে দলগুলো কে কোন গ্রুপে আছে, তা জানানো হয়নি। বর্তমান নিয়মে, প্রথম পর্বে প্রতিটি দল নিজ নিজ গ্রুপের দলগুলোর সঙ্গে দুইবার করে এবং বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে খেলে।

এই পর্যায়ে দিনে দুটি করে ম্যাচ আছে চার দিন। প্রথমটি শুরু হবে স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে সাতটায়।

সময়ের আলো/এআর


  বিষয়:   আইপিএল  তারিখ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: