কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার

2026-03-11T23:39:15+00:00
2026-03-11T23:39:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৩৯ পিএম 
কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। 

এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে শিমরাইল গ্রামের শিশু মিয়ার ছেলে জুলাশ মিয়াকে (৫০) এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ঘটনাস্থলে থাকা তিনটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আটক ৪ জন শ্রমিক ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে অঙ্গীকার করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির বলেন, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বা ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  কসবা  কৃষি জমি  ড্রেজার  মাটি  কাটা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: