প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে : আবদুর রহমান সানি

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ আবদুর রহমান সানি।বুধবার

2026-03-12T00:10:35+00:00
2026-03-12T00:10:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে : আবদুর রহমান সানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:১০ এএম 
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে আবদুর রহমান সানি। সংগৃহীত ছবি
ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ আবদুর রহমান সানি। 

বুধবার (১১ মার্চ) রাজধানীর ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভাষানটেক থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্মানিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান সানি বলেন, গ্যাসের লাইন থাকা সত্ত্বেও গ্যাস না পাওয়ার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে। কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষের ওপর হস্তক্ষেপ করতে পারবে না। সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ছোট ব্যবসায়ী, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, স্কুল শিক্ষক, ধর্মীয় নেতা, স্থানীয় কল্যাণ সংস্থার প্রতিনিধি, নারী, শিশু কিশোর, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকবৃন্দ।


সভায় স্থানীয় বাসিন্দারা গ্যাস সংকট, পানির সমস্যা, রাস্তা সংস্কার, রাস্তা প্রশস্তকরণ, ধর্মীয় উপাসনালয় নির্মাণ এবং লাইব্রেরি প্রতিষ্ঠার মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন আবদুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সানি বলেন, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ সহজ করতে বিভিন্ন কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এবং ভাষানটেক এলাকায় পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আআ 


  বিষয়:   প্রতিবন্ধী  জমি  বরাদ্দ  দেওয়া  প্রধানমন্ত্রী  সচিব 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: