ঈদযাত্রায় দক্ষিণবঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ

রেজাউল করিম গোয়ালন্দ (রাজবাড়ী)

সারাদেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই রুটে নাব্যতা সংকট ও ঘাট অব্যবস্থাপনার কারণে

2026-03-12T05:23:19+00:00
2026-03-12T05:23:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাব্যতা সংকট
ঈদযাত্রায় দক্ষিণবঙ্গবাসীর কপালে চিন্তার ভাঁজ
রেজাউল করিম গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৩ এএম 
সংগৃহীত ছবি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই রুটে নাব্যতা সংকট ও ঘাট অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। পদ্মার পানি কমে যাওয়ায় ফেরি ঘাটের পন্টুন নিচু হয়ে গেছে এবং সংযোগ সড়কগুলো উঁচু হয়ে পড়েছে, যা যানবাহন পারাপারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে প্রতিদিন প্রায় দেড়-দুই হাজার যানবাহন পারাপার হয়। ঈদ এলেই সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তবে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে নানামুখী সমস্যা। সংযোগ সড়ক উঁচু হয়ে পড়া ও পন্টুন নিচু হয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে বাড়ছে সময় ও দুর্ভোগ। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। 

সরেজমিন রাজবাড়ীর ব্যস্ততম নৌ-রুট দৌলতদিয়া ঘাটে দেখা যায়, পদ্মার পানি কমে যাওয়ায় বর্তমানে সচল থাকা ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের সংযোগ সড়ক উঁচু হয়ে গেছে, আর পন্টুনগুলো নিচু হয়ে পড়েছে। এ কারণে যানবাহন ওঠানামার সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ঘাট এলাকায় সারাক্ষণ ধুলাবালির দাপটও চোখে পড়ে। সংযোগ সড়ক উঁচু হয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানো ও নামাতে আগের তুলনায় বেশি সময় লাগছে। এ অবস্থার জন্য ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন চালকরা। 

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কে-লাইন পরিবহনের চালক হামিদুল ইসলাম বলেন, ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটছে। এতে গাড়ির যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, এখনই সংযোগ সড়ক মেরামত না করলে ঈদের সময় যাত্রী পারাপার খুবই কষ্টকর হয়ে পড়বে। একই অভিযোগ রাজবাড়ীর ট্রাকচালক খায়ের উদ্দিন মিয়ার।

এদিকে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে পারাপার সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি সমন্বয় সভা হয়েছে। সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনসহ ঘাটসংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ নৌ-রুটে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে এবং দৌলতদিয়ার সচল থাকা তিনটি ঘাট দিয়েই পারাপার কার্যক্রম পরিচালনা করা হবে। 

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, ঘাট এলাকায় চাঁদাবাজি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ টহল টিম মোতায়েন করা হবে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে দৌলতদিয়া ফেরিঘাট। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ঈদযাত্রা  কপাল  চিন্তা  ভাঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: