বিসিবির নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ প্রার্থী

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন

2026-03-12T06:13:15+00:00
2026-03-12T06:13:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিসিবির নির্বাচক হওয়ার দৌড়ে ১৬ প্রার্থী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:১৩ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যানেল তৈরির লক্ষ্যে আবেদন আহ্বান করা হলে এতে সাড়া দিয়েছেন ১৬ জন সাবেক ক্রিকেটার। তাদের মধ্য থেকেই চূড়ান্তভাবে নির্বাচক বাছাই করতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার।

বিসিবি সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ছিল আবেদনের শেষ সময়। আবেদনকারীদের মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে কয়েকজনের নাম বাদ পড়তে পারে। যারা সংক্ষিপ্ত তালিকায় থাকবেন তাদেরই নেওয়া হবে চূড়ান্ত ইন্টারভিউ। নতুন নির্বাচক প্যানেল বাছাইয়ের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকবেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনের মাধ্যমে এই ইন্টারভিউ বোর্ডে যুক্ত থাকবেন।

নির্বাচক হওয়ার দৌড়ে বেশ কয়েকজন পরিচিত সাবেক ক্রিকেটারের নাম রয়েছে। আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাবেদ ওমর, মেহরাব হোসেন অপি এবং নাইম ইসলাম। এ ছাড়া তালিকায় আছেন নাদিফ চৌধুরী, মুশফিক বাবু, আনোয়ার হোসেন, রাশেদুল হাসান, ধীমান ঘোষ ও জিয়াউর রহমানের মতো সাবেক ক্রিকেটাররাও।

প্রধান নির্বাচক লিপুর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। তবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে তাকে আরও এক মাস দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে বিসিবি। সেই সময়ের মধ্যেই নতুন নির্বাচক প্যানেল চূড়ান্ত করতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিসিবি  নির্বাচক  প্রার্থী  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: