স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায়

2026-03-12T11:48:22+00:00
2026-03-12T13:06:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১:০৬ পিএম
নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন মেজর (অব.) হাফিজের নাম স্পিকার হিসেবে উত্থাপন করলে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে তিনি সংসদের স্পিকার পদে নির্বাচিত হন। 

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদবি বীর বিক্রমে ভূষিত। তিনি পাকিস্তান সময়কালে ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে তিনবার স্বীকৃত হন।

তার বাবা ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ ও ১৯৬৫ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর হাফিজ উদ্দিন রাজনীতিতে আসেন এবং মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ পতনের পর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে বিএনপির হয়ে জয়ী হন।

তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ৮১ বছর বয়সে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন এবং রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।


/ইউএমএইচ






Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: