রাষ্ট্রপতি কখন ভাষণ দেবেন, জানাল সংসদ সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ

2026-03-12T12:52:37+00:00
2026-03-12T12:52:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি কখন ভাষণ দেবেন, জানাল সংসদ সচিবালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম 
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুর ২টায় সংসদে ভাষণ দেবেন, যা প্রায় ৪০ মিনিট স্থায়ী হতে পারে। 

সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই নিয়ম মেনে আজ প্রথম অধিবেশন বসেছে।

নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২০৯ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট নির্বাচনে বিএনপির বিরোধী হিসেবে অংশ নিয়েছিল। এই নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং এনসিপি ৬টি আসন পায়।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। সংসদে মোট নয়টি দলের প্রতিনিধিত্ব রয়েছে, যার মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস থেকে দুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিস থেকে একজন করে সদস্য নির্বাচিত হয়েছেন। তাছাড়া সাতজন স্বতন্ত্র সংসদ সদস্যও রয়েছেন।


/ইউএমএইচ



  বিষয়:   রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: