সংসদে স্পিকারের মাইকে গোলযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জোহরের নামাজের জন্য অধিবেশনে ২০ মিনিট বিরতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২

2026-03-12T13:31:16+00:00
2026-03-12T13:31:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদে স্পিকারের মাইকে গোলযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম 
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ জোহরের নামাজের জন্য অধিবেশনে ২০ মিনিট বিরতির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা একটার দিকে এই ঘোষণা দেন তিনি।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশনে আধঘন্টার বিরতি ছিল। এ সময়ে রাষ্ট্রপতি তাদের শপথ পড়ান। বেলা ১২টা ৫৫ মিনিটে স্পিকার আসনে ফেরেন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে শব্দ হচ্ছিল না। প্রায় তিন মিনিট পরে হ্যান্ডমাইকের মাধ্যমে স্পিকার বক্তব্য শুরু করেন।

এই সময় সংসদ সদস্যদের মধ্যে অনেকে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান যে তারা বক্তব্য শুনতে পাচ্ছেন না। স্পিকার যান্ত্রিক গোলযোগের কথা উল্লেখ করে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। এরমধ্যে জোহরের আজানও শুরু হয়। 


/ইউএমএইচ

  বিষয়:   স্পিকার  মেজর হাফিজ উদ্দিন আহমদ  বীর বিক্রম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: