জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকায় চীনের দূতাবাস থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ঝাও লেজি বার্তায় বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ায় তিনি হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, চীনের জাতীয় গণকংগ্রেস এবং বাংলাদেশের সংসদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান–প্রদান ও সহযোগিতা আরও জোরদার করতে চীন আগ্রহী। এছাড়া চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে উচ্চতায় উন্নীত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন ঝাও লেজি।
/ইউএমএইচ