প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম
বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন।
তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। এসময় স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা করেন বিরোধী দলের নেতা।
স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করি।
‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।
/ইউএমএইচ