প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ২:৩৬ পিএম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এর আগে, বিরোধীদলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটিকে একপক্ষীয় হিসেবে উল্লেখ করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসসহ অন্যান্য নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের জন্য শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।
/ইউএমএইচ