মির্জা আব্বাসসহ যে ৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল স্পিকার) মনোনীত করা হয়েছে।বৃহস্পতিবার

2026-03-12T15:17:51+00:00
2026-03-12T15:19:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মির্জা আব্বাসসহ যে ৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৩:১৯ পিএম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী (প্যানেল স্পিকার) মনোনীত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এই প্যানেল সদস্যদের নাম ঘোষণা করেন।
 
সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই প্যানেল স্পিকারগণ নামের ক্রমানুসারে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-২), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-১), মোহাম্মদ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।

Advertisement

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করবেন এবং অধিবেশন পরিচালনা করবেন বলেও জানান স্পিকার। 

উল্লেখ্য, জাতীয় সংসদের কার্যপ্রণালীর অংশ হিসেবে প্রতিটি অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। এটি সংসদের কার্যক্রম সচল রাখার একটি নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়া। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং তাদের শপথ গ্রহণের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।


/ইউএমএইচ
  বিষয়:   মির্জা আব্বাস  সভাপতিমণ্ডলীর সদস্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: