রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে আজ। রাষ্ট্রপতির ভাষণের প্রথমেই স্লোগান ও প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ করে বিরোধীদল।বৃহস্পতিবার (১২ মার্চ) ৩টা

2026-03-12T15:49:43+00:00
2026-03-12T16:07:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই বিরোধীদলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৭৭)
বিরোধীদলের ওয়াকআউট ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে আজ। রাষ্ট্রপতির ভাষণের প্রথমেই স্লোগান ও প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ করে বিরোধীদল। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ৩টা ৪০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করেন। এসময় বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের জন্য শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। 

এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়। এরপর শহিদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হয় সংসদে। শোক প্রস্তাবে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।

এর আগে, শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

একইভাবে, বিরোধীদলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটিকে একপক্ষীয় হিসেবে উল্লেখ করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসসহ অন্যান্য নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।


/ইউএমএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: