ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে আজ। এসময় সংসদে অধিবেশনে শহীদ জিয়া ও খালেদা জিয়াকে স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ৩টা ৪০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন।
রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের জন্য শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।
এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়। এরপর শহিদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা হয় সংসদে। শোক প্রস্তাবে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।
এর আগে, শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
একইভাবে, বিরোধীদলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটিকে একপক্ষীয় হিসেবে উল্লেখ করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসসহ অন্যান্য নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।
/ইউএমএইচ