সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।অন্যদের মধ্যে উপস্থিত আছেন

2026-03-12T16:45:59+00:00
2026-03-12T16:45:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৮৫)
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন অনেকেই। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

অন্যদের মধ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। 

পিএমও ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ছবিতে তাদের দেখা যায়।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। এসময় সংসদে অধিবেশনে শহীদ জিয়া ও খালেদা জিয়াকে স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ৩টা ৪০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভাষণ শুরু করেন।  

রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। 

/এমএইচআর 


  বিষয়:   অধ্যাপক ইউনূস  জুবাইদা রহমান  জাইমা রহমান  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: