কুয়েত বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে অস্থির মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ। ইরান প্রতিদিনই কোনো না কোনো হামলা চালাচ্ছে। এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন

2026-03-12T17:19:46+00:00
2026-03-12T17:48:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কুয়েত বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৫:৪৮ পিএম
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। সংগৃহীত ছবি
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে অস্থির মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ। ইরান প্রতিদিনই কোনো না কোনো হামলা চালাচ্ছে। এবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২  মার্চ) সকালে ইরানের চালানো এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানায়, এবাধিক ড্রোন দিয়ে এই বিমানবন্দরে হামলা চালানো হয়। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


এ প্রসঙ্গে কুয়েত নিউজ এজেন্সি ডিরেক্টরেটের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহির বলেন, ‘জরুরি পরিকল্পনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণ সমন্বয়ে ঘটনাটি মোকাবেলা করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

একইসঙ্গে তিনি কুয়েত রাষ্ট্র, এর আমির, জনগণ ও সরকারকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রার্থনাও করেন। 

এদিকে, ইরান যুদ্ধে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। 

দেশটিতে বহু মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৫ জন নিহত হয়েছেন বলে জানায় কুয়েত কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   কুয়েত বিমানবন্দরে  ড্রোন হামলা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: