জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।এই ঐতিহাসিক মুহূর্তে

2026-03-12T17:22:33+00:00
2026-03-12T17:22:33+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

এই ঐতিহাসিক মুহূর্তে আমন্ত্রিত অতিথি হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা সংসদ অধিবেশনে যোগ দেন।

​অধিবেশনে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্বোধনী অধিবেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একইসঙ্গে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। 

ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডেরিক ইনজা এই মুহূর্তটিকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দেশের অঙ্গীকারের প্রশংসা করে নবনির্বাচিত সংসদের সফল যাত্রা কামনা করেন।

​কানাডীয় হাইকমিশনার অজিত সিং এই আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জনগণের জন্য এক বিশেষ মুহূর্ত। 

এ ছাড়া নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কর স্টুটেনও এই উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করার পথে একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন

  বিষয়:   রাষ্ট্রদূত  কূটনীতিক  ঢাকা  জাতীয়  সংসদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: