যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবদল কর্মী হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.

2026-03-12T17:25:12+00:00
2026-03-12T17:25:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেফতার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৫ পিএম 
নিহত সজিব চৌধুরী আকাশ। সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবদল কর্মী হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রাকিব (২৫) উপজেলার গুপ্তখালী গ্রামের মো. শহিদের ছেলে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল। 

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে সজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সজিব মীরসরাই উপজেলার আবু তোরব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে নানার বাড়িতে থেকে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সিএনজি অটোরিকশা গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী আবদুল আলিম ও মো. শাহাবুদ্দিনের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর থেকেই সজিব নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।


নিহত সজিবের রাজনৈতিক সহকর্মী ও যুবদল নেতা মো. শাহাবুদ্দিনের দাবি, সম্প্রতি একটি সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় সালিশি বৈঠক হয়েছিল। সেই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে সজিবকে হত্যা করেছে। হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সময়ের আলো/জোই/আআ


  বিষয়:   যুবদল  কর্মী  কুপিয়ে  হত্যা  ঘটনা  একজন  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: