হবিগঞ্জে দেশি কাপড়কে বিদেশি বলে বেশি দামে বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শহরের ঘাটিয়া বাজার এলাকায় অভিযান করা হয়। এ সময় দেশি কাপড়কে বিদেশি বলে চড়া দামে বিক্রির অপরাধে এসডি স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেশি বোরকাকে দুবাইয়ের বোরকা বলে বিক্রি করার অপরাধে দুবাই বোরকা হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলার সবকটি বাজারে অভিযান চলমান রয়েছে। অভিযানকালে জেলা আনসারের একদল সদস্য সহায়তা প্রদান করেন।
সময়ের আলো/আআ