এবার লেবানন দখলের হুমকি ইসরায়েলের

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-সমর্থিতহিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ বন্ধ না করলেলেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে লেবাননকে চূড়ান্ত সিদ্ধান্ত

2026-03-12T20:28:24+00:00
2026-03-12T20:28:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার লেবানন দখলের হুমকি ইসরায়েলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম 
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ বন্ধ না করলে লেবানন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে লেবাননকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল বলেছে, ইসরায়েল লক্ষ্য করে গতকাল হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন—হিজবুল্লাহ যেন ইসরায়েলে হামলা চালানো বন্ধ করে।

তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে দখল করে নেবে।

কাৎজ বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন যদি লেবানন সরকার না জানে কিভাবে নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে লেবানন দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে।

/এমএইচআর 


  বিষয়:   ইসরায়েল  ইরান  হামলা  লেবানন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: