পটিয়ায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের ৭ নম্বর

2026-03-12T21:06:39+00:00
2026-03-12T21:06:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পটিয়ায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:০৬ পিএম 
নিহতের পরিবারে স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের থ্রি স্টার বিল্ডিংয়ের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়ার আলী তালুকদার বাড়ি এলাকার কদম আলীর মেয়ে। প্রায় চার মাস আগে আনোয়ারা উপজেলার সাব্বির আহমেদ আরজুর সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএইচআর 


  বিষয়:   পটিয়া  নববধূ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: