ভিজিএফ চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান লাঞ্ছিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফের চাল বিতরণের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়াকে কেন্দ্র করে ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক লাঞ্ছিত

2026-03-12T21:50:38+00:00
2026-03-12T21:50:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভিজিএফ চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান লাঞ্ছিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম 
আহত চেয়ারম্যান এরশাদুল হক। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফের চাল বিতরণের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নেওয়াকে কেন্দ্র করে ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মাইকিং করা হয়। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে বাসিন্দাদের নির্ধারিত স্থানে আসতে বলেন ইউপি চেয়ারম্যান এরশাদুল হক। 


নির্ধারিত স্থানে আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করতে গিয়ে চেয়ারম্যানের সাথে স্থানীয় এক পক্ষের বাগ্‌বিতণ্ডা হয়। বিকেলে চেয়ারম্যান এরশাদুল হক ইউনিয়ন পরিষদ আসলে তার ওপর অতর্কিত হামলা চালায় তারা।

ভুক্তভোগী ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক জানান, পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার ওপর হামলা করা হয়েছে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   ভিজিএফ  চাল  স্লিপ  নেওয়া  কেন্দ্র  চেয়ারম্যান  লাঞ্ছিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: