প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ১১:০৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। ছবি : সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলেও সেখানে ডাক পাননি মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।
মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনাকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তবে এ নিয়ে নিজের কোনো ব্যক্তিগত আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে সময়ের আলো’র সঙ্গে আলাপকালে ইশতিয়াক আজিজ উলফাত জানান, এত বড় একটি আয়োজনে কাকে দাওয়াত দেওয়া হলো আর কাকে হলো না, এমন ছোটখাটো ভুল হওয়া খুবই স্বাভাবিক। তিনি মনে করেন, নিজের প্রাপ্তি বা সম্মানকে বড় করে দেখলে বৃহত্তর জাতীয় স্বার্থকে সমর্থন করা সম্ভব নয়। এখন দেশের প্রতিটি নাগরিকের প্রধান দায়িত্ব হলো নতুন সরকারকে সব ধরনের সহায়তা করা এবং রাষ্ট্রকে সুসংগঠিত করতে ভূমিকা রাখা।
নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। বর্তমান নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি আশা করেন, তারা সাহসিকতা ও দূরদর্শিতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত হলেই কেবল মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ সার্থক হবে এবং তাদের আত্মা শান্তি পাবে।
সময়ের আলো/আরবিএন