সৌদির পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম
সৌদি আরবের উপহারের খেজুর মাদরাসা শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী ছবি: সময়ের আলো।নওগাঁর ধামইরহাটে সৌদি আরবের বাদশা প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড আ্যন্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া ১৮৪ প্যাকেট খেজুর বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এসব খেজুর উপজেলার তালিকাভুক্ত ৫১টি মাদরাসা ও এতিমখানা প্রধানদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, মাদরাসা ও এতিমখানার প্রধান প্রমুখ।
সময়ের আলো/আরবিএন