ক্যান্সার আক্রান্ত সুমনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মরণব্যাধি বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক

2026-03-12T23:11:58+00:00
2026-03-12T23:11:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ক্যান্সার আক্রান্ত সুমনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১১ পিএম 
বৃহস্পতিবার রাজধানীর রূপনগরে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুমনের বাড়িতে যান। সংগৃহীত ছবি
মরণব্যাধি বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যান। 


এ সময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন; তার প্রেক্ষিতে এদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা দিল। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ক্যান্সার আক্রান্ত  সুমনের পাশে দাঁড়ালেন  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: