একুশে বইমেলায় বাংলাদেশের ছোটদের নাটক গ্রন্থের মোড়ক উন্মোচন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

একুশে বইমেলা ২০২৬–এ শিশু-কিশোরদের জন্য নতুন নাট্যগ্রন্থ ‘বাংলাদেশের ছোটদের নাটক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার (৭ মার্চ) মেলা

2026-03-13T00:09:23+00:00
2026-03-13T00:09:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
একুশে বইমেলায় বাংলাদেশের ছোটদের নাটক গ্রন্থের মোড়ক উন্মোচন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:০৯ এএম 
বাংলাদেশের ছোটদের নাটক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। সংগৃহীত ছবি
একুশে বইমেলা ২০২৬–এ শিশু-কিশোরদের জন্য নতুন নাট্যগ্রন্থ ‘বাংলাদেশের ছোটদের নাটক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শনিবার (৭ মার্চ) মেলা প্রাঙ্গণে হুল্লোড় প্রকাশনার স্টলে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি সম্পাদনা করেছেন আতিকুর রহমান আতিক। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম ভেটনারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিতীষ দেবনাথ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সঞ্জয় অধিকারী, অসোরা গ্রুপের পরিচালক মাহমুদ উল্লাহ এবং তেজগাঁও কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম। 


এ ছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-এই প্রকাশনার নাট্যকারদের মধ্যে সাদিয়া তাবাসসুম বৃষ্টি, আহমেদ ফারুক ও রেবেকা শিল্পী, নাট্যকার, নির্দেশক ও সংস্কৃতিকর্মী শাহীন রহমান। অনুষ্ঠানে  অংশ নেন কবি জামিল জাহাঙ্গীর, তাওহীদ হোসাইনী জনি এবং শিশু বন্ধু রুহানা। 

বই সংশ্লিষ্টরা জানান, শিশু-কিশোরদের নাট্যচর্চা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এ সংকলনটি প্রকাশ করা হয়েছে। বইটি একুশে বইমেলার হুল্লোড় প্রকাশনার ৬৫১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। 

শিশু-কিশোর, অভিভাবক ও বইপ্রেমীদের বইমেলায় এসে বইটি সংগ্রহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বই সংশ্লিষ্টরা। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   একুশে বইমেলা  বাংলাদেশের ছোটদের নাটক  গ্রন্থ  মোড়ক উন্মোচন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: