সারিকার নতুন নাটক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বেশ লম্বা সময় পর নতুন কোনো নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। আগামী ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত

2026-03-13T04:49:23+00:00
2026-03-13T04:49:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
সারিকার নতুন নাটক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৯ এএম 
অভিনেত্রী সারিকা। ছবি : সংগৃহীত
বেশ লম্বা সময় পর নতুন কোনো নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। আগামী ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রাইভেট তুমি কার’। এই নাটকেই দেখা যাবে সারিকাকে। এতে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। 

নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। নির্মাণ করেছেন মোশাররফ করিমের ছোট ভাই নির্মাতা শামস করিম। 

নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জাভেদ গাজী, নূর ই কাঞ্চন, হাসান জ্যোতি, মিনহাজ মোহন প্রমুখ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, নাটকের গল্পটা বেশ ইন্টারেস্টিং। মূল গল্পটা বলতে চাই না। তবে অনেক দিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করে ভীষণ ভালো লাগল। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে আগে করা কাজগুলোর জন্য এখনও অনেক সাড়া পাই। এই নাটকে কাজ করে আমি খুব উপভোগ করেছি গল্পটা, আশা করছি দর্শকেরও ভীষণ ভালো লাগবে। 

সারিকা-মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— যদি থাকে নসীবে, বাঘ যখন বিলাই, দখলবাজ, হোয়াট ইজ লাভ, অ্যাম্বুলেন্সসহ আরও বেশ কিছু নাটক।

দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার সারিকার। একসময় নিয়মিত কাজ করলেও ব্যক্তিগত ও পারিবারিক কারণে শোবিজ থেকে দূরে সরে যান তিনি। বড় ধরনের একটা বিরতি কাটিয়ে আবার ফিরে আসেন প্রিয় প্রাঙ্গণে। অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন তিনি। তবে নাটকের চেয়ে ওটিটিতে মনোযোগ দিয়েছেন এ অভিনেত্রী।

এফআর


  বিষয়:   জনপ্রিয়  মডেল  অভিনেত্রী সারিকা  নতুন নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: