বিশ্বের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার। এর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা হবে ১৫ মার্চ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত সিনেমা ও অভিনেতাদের তালিকা।
ভ্যাম্পায়ার ঘরানার হরর মুভি ‘সিনার্স’ সর্বকালের সব রেকর্ড ভেঙে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। পাশাপাশি ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে মনোনয়ন পেয়েছে।
সেরা সিনেমা : বিউগোনিয়া, এফ ওয়ান, ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার এনাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা পরিচালক : পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার এনাদার), রায়ান কুগলার (সিনার্স), জশ স্যাফডি (মার্টি সুপ্রিম), হোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু), ক্লোই ঝাও (হ্যামনেট)।
সেরা অভিনেতা : টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার এনাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি. জর্ডান (সিনার্স), ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী : জেসি বাকলি (হ্যামনেট), রোসে বিয়ারনে (ইফ আই হ্যাড লেগস, আইড কিক ইউ), কেইট হাডসন (সং সাং ব্লু), রেনাটে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বিউগোনিয়া)।
সেরা পার্শ্ব অভিনেতা : বেনিসিও ডেল টোরো (ওয়ান ব্যাটল আফটার এনাদার), জ্যাকব ইলোর্ডি (ফ্র্যাঙ্কেনস্টাইন), ডেলরই লিন্ডো (সিনার্স), শন পেন (ওয়ান ব্যাটল আফটার এনাদার), স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)।
সেরা পার্শ্ব অভিনেত্রী : এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু), ইনগা ইবসডটার লিলিয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু), অ্যামি মাডিগান (ওয়েপন্স), উনমি মোসাকু (সিনার্স), টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম : দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল), ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স), সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে), সিরাত (স্পেন), দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)।
সেরা অ্যানিমেশন : আর্কো, এলিও, কেপপ ডেমন হান্টার্স, লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন, জুটোপিয়া টু।
সেরা প্রামাণ্যচিত্র : দ্য আলাবামা সলিউশান, কাম সি মি ইন দ্য গুড লাইট, কাটিং থ্রু রকস, মিস্টার নোবডি এগেইন্সট পুতিন, দ্য পার্ফেক্ট নেইবার।
এফআর