দল পাননি রিশাদ হোসেন

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর ড্রাফটে প্রথমবারের মতো নাম উঠেছিল বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের। তবে নিলামে এই বাংলাদেশি

2026-03-13T05:27:49+00:00
2026-03-13T05:27:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
দল পাননি রিশাদ হোসেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:২৭ এএম   (ভিজিট : ৬৬)
বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। সংগৃহীত ছবি
ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর ড্রাফটে প্রথমবারের মতো নাম উঠেছিল বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের। তবে নিলামে এই বাংলাদেশি তারকাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে এবারের আসরে অবিক্রীতই থেকে গেছেন তিনি। 

নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার সমান। 

স্পিনারদের ক্যাটাগরিতে রিশাদের সঙ্গে নাম উঠেছিল আকিল হোসেন ও জাফের চৌহানের। কিন্তু তাদের কাউকেও কোনো দল বেছে নেয়নি। এ

ই ক্যাটাগরি থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন পাকিস্তানের উসমান তারিক। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। 

এর আগে হারিস রউফ ও শাদাব খানের মতো তারকাদের নাম ড্রাফটে উঠলেও কোনো দল তাদের নিতে আগ্রহ দেখায়নি। 

অন্যদিকে পেসার শাহিন শাহ আফ্রিদি নিলাম শুরু হওয়ার আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন।

এফআর


  বিষয়:   দল  পাননি  রিশাদ হোসেন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: