পাঁচ দিনে ১৪৩টি বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। এর অংশ হিসেবে ১৩ মার্চ থেকে ১৭

2026-03-13T10:08:52+00:00
2026-03-13T10:08:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাঁচ দিনে ১৪৩টি বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৮ এএম 
কাতার এয়ারওয়েজ। সংগৃহীত ছবি
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। এর অংশ হিসেবে ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনে অন্তত ১৪৩টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতারভিত্তিক এই বিমান সংস্থাটি। 

বর্তমানে কাতারের আকাশপথ আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও গত সপ্তাহের শেষ দিক থেকে সীমিত পরিসরে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি। মূলত দোহায় আটকে থাকা বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে পাঠানো এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাতারি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে কাতার এয়ারওয়েজ ১৭ মার্চ পর্যন্ত তাদের বিশেষ ফ্লাইটগুলোর সময়সূচি প্রকাশ করেছে। 

১৩ মার্চ

দোহা থেকে ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, মিয়ামি, আলজিয়ার্স, ইস্তাম্বুল, কায়রো, আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস ও মাসকাটের উদ্দেশে ফ্লাইট ছাড়বে। একই দিনে আমস্টারডাম, লন্ডন, মিলান, প্যারিস, মুম্বাই, দিল্লি, ইসলামাবাদ, কলম্বো, নিউইয়র্ক, সাও পাওলো, বেইজিং, ম্যানিলা, জাকার্তা ও কায়রো থেকে দোহায় ফ্লাইট পৌঁছাবে।

১৪ মার্চ 

দোহা থেকে রিয়াদ, ম্যানিলা, জোহানেসবার্গ, মাসকাট, ডালাস, টরন্টো, কলম্বো, ইস্তাম্বুল, কায়রো, মুম্বাই, ইসলামাবাদ, লন্ডন, রোম, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, তিউনিস, মস্কো, দিল্লি ও বালি ডেনপাসারের উদ্দেশে ফ্লাইট পরিচালিত হবে। অন্যদিকে ঢাকা, পার্থ, সিউল, জেদ্দা, কুয়ালালামপুর, ব্যাংকক, কোচি, আলজিয়ার্স, মিয়ামি, ইস্তাম্বুল, কায়রো, জোহানেসবার্গ, লন্ডন, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, মস্কো ও ডালাস থেকে ফ্লাইট দোহায় পৌঁছাবে।


১৫ মার্চ 

দোহা থেকে ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, আলজিয়ার্স, মেলবোর্ন, নিউইয়র্ক, জেদ্দা, কায়রো, মাদ্রিদ, হংকং, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস ও ইসলামাবাদের উদ্দেশে ফ্লাইট যাবে। এদিন মাসকাট, তিউনিস, ম্যানিলা, ডালাস, টরন্টো, কলম্বো, কায়রো, ইসলামাবাদ, মুম্বাই, রোম, মাদ্রিদ, লন্ডন, কাসাব্লাঙ্কা, প্যারিস, দিল্লি, বালি ডেনপাসার ও পার্থ থেকে ফ্লাইট দোহায় আসবে।

১৬ মার্চ 

দোহা থেকে ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, আমস্টারডাম, লন্ডন, কলম্বো, ফ্রাঙ্কফুর্ট ও দিল্লির উদ্দেশে ফ্লাইট ছাড়বে। একই দিনে ঢাকা, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, ব্যাংকক, দিল্লি, আলজিয়ার্স, জেদ্দা, নিউইয়র্ক, হংকং, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, লন্ডন, কায়রো ও ইসলামাবাদ থেকে ফ্লাইট দোহায় পৌঁছাবে।

১৭ মার্চ 

এই দিনে ঢাকা, পার্থ, মাসকাট, সিউল, ব্যাংকক, বেইজিং, কোচি, জাকার্তা, মুম্বাই, কায়রো, মিয়ামি, কলম্বো, লন্ডন, আমস্টারডাম ও ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্লাইট দোহায় পৌঁছানোর কথা রয়েছে।



/ইউএমএইচ


  বিষয়:   কাতার এয়ারওয়েজ  ফ্লাইট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: