রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞাপ্রায় ৩০ দিনের জন্যসাময়িক স্থগিত করেছে।বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন

2026-03-13T10:35:44+00:00
2026-03-13T10:35:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ এএম 
যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রায় ৩০ দিনের জন্য সাময়িক স্থগিত করেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। 

নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। 

এর আগে, ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এ নিষেধাজ্ঞা স্থগিত হলো। 


যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবেলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  

নতুন এই লাইসেন্সটি ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর এক দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়।


/ইউএমএইচ




  বিষয়:   রাশিয়া  যুক্তরাষ্ট্র  তেল বিক্রি  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: