ট্রেনে ফিরতি যাত্রা : আজ মিলছে ২৩ মার্চের টিকিট

জাতীয়

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ)

2026-03-13T11:24:19+00:00
2026-03-13T11:24:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ট্রেনে ফিরতি যাত্রা : আজ মিলছে ২৩ মার্চের টিকিট
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:২৪ এএম 
ট্রেনে ফিরতি যাত্রা : আজ মিলছে ২৩ মার্চের টিকিট
ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। 


এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। 
 
কোন তারিখে ট্রেনের কোন টিকিট 
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। এদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এ ছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ট্রেনে ফিরতি যাত্রা  ২৩ মার্চের টিকিট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: