মধ্যপ্রাচ্যে হোটেল ও বাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের প্রতি মার্কিন সেনাদের অবস্থান জানাতে আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।গত ৯

2026-03-13T12:40:59+00:00
2026-03-13T12:40:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে হোটেল ও বাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম 
আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে এক সমাবেশে নিজেদের গাড়ির ওপরে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের প্রতি মার্কিন সেনাদের অবস্থান জানাতে আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা। গত ৯ মার্চ তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে এক সমাবেশে নিজেদের গাড়ির ওপরে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। 

আইআরজিসি’র গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে বা বাসাবাড়িতে অবস্থান করছে। ওয়াশিংটন ‘আমাদের আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে’ বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

 
বার্তায় আরও বলা হয়েছে, আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত। 
 
মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে চিহ্নিত করে আমাদেরকে জানানো আপনার (মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ) ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন বলেও বার্তায় উল্লেখ করা হয়। 


/ইউএমএইচ
 



  বিষয়:   মধ্যপ্রাচ্য  হোটেল  বাড়ি আশ্রয়  মার্কিন  সেনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: