বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় এয়ার এম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বৃহস্পরিবার রাতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
/ইউএমএইচ